বৃহস্পতিবার

২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

রাজশাহী নগরীতে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

Paris
Update : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত আসামী হলো কুমিল্লা জেলার তিতাস থানার কেশবপুর গ্রামের মোঃ মিজানুর রহমানের ছেলে কাউছার আহম্মেদ (২৩)। পুলিশ জানায়, গত ২৮ ডিসেম্বর রাত পৌনে ১১ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো।

এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বোয়ালিয়া মডেল থানার তালাইমারী শহীদ মিনার এলাকায় এক ব্যক্তি গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম রাত ১১ টায় বোয়ালিয়া মডেল থানার তালাইমারী শহীদ মিনার এলাকা হতে আসামী মিজানুরকে আটক করে। এসময় আসামীর কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris