সর্বশেষ সংবাদ
নেসকোর চেয়ারম্যান হলেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ যে কারণে আবারো বন্ধ হলো রাজশাহীর গাড়ির চাকা মাদক ও অপরাধ দমনে জনসচেতনতা গড়ে তুলতে র‌্যাব-৫-এর টাউন হল মিটিং দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী

বাঘায় “ইমো” হ্যাকিং চক্রের ৪ প্রতারক গ্রেফতার

Paris
Update : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

এফএনএস : রাজশাহীর বাঘায় “ইমো” হ্যাকিং চক্রের ৪ জন প্রতারককে গ্রেফতার করা হয়েছে। রাজশাহী র‌্যাব-৫ এর একটি অপারেশন দল গতকাল মঙ্গলবার বেলা ২টার দিকে উপজেলার হাবাসপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। সিপিসি-২, নাটোর ক্যাম্প, রাজশাহী র‌্যাব-৫ এর কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে বাঘা উপজেলার হাবাসপুর গ্রামের মৃত জামাত আলীর ছেলে মারুফ হোসেন (২২), জাবেদ আলীর ছেলে মিলন আলী (৩৫), ছিহাব আলীর ছেলে লালন মিয়া (২৫), মৃত আবদুল্লাহর ছেলে ফজল আলীকে (৩৫) গ্রেফতার করা হয়েছে।

এই প্রতারক চক্র দীর্ঘদিন থেকে এলাকায় মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম “ইমো” হ্যাকিং করে বিকাশের মাধ্যমে প্রতারণাপূর্বক অর্থ হাতিয়ে নিয়ে আসছিল বলে রাজশাহী র‌্যাব-৫ এর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। এ সময় তাদের কাছে থেকে ৯টি মোবাইল, ২০টি সিমকার্ড উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে র‌্যাব বাদি হয়ে তাদের নামে বাঘা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানান ওসি সাজ্জাদ হোসেন জানান।


আরোও অন্যান্য খবর
Paris