২১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
রাজশাহীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনহঠাৎ বৃষ্টিতে পাকা ধান-শীতকালীন সবজির ক্ষেত নিয়ে চরম বিপাকে রাজশাহীর কৃষকফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রীপড়াশোনা শেষে কর্মসংস্থান নিশ্চিতে শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতিসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে : এমপি মিলনআঙুল ট্রিগারে, যে কোনো জায়গায় ছোঁড়া হবে ক্ষেপণাস্ত্র: তেহরানরুয়েট প্রশাসনের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণমান্দায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু

উপবৃত্তি পাওয়া শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে মাউশি

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২১, ৪:১২ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
উপবৃত্তি পাওয়া শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে মাউশি
বিজ্ঞাপন

এফএনএস : উপবৃত্তি পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিটিপি) ও প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় উপজেলা পর্যায়ে উপবৃত্তি বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। এজন্য ৫ জানুয়ারির মধ্যে স্কিমভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তথ্য চাওয়া হয়েছে উপজেলা ও থানা শিক্ষা কর্মকর্তাদের কাছে।

জানা গেছে, তথ্য পাঠাতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের জন্য একটি ছক পাঠানো হয়েছে। ছকে স্কিমভুক্ত উপজেলার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, দাখিল মাদরাসা, স্কুল অ্যান্ড কলেজে, কলেজ, আলিম মাদরাসার সংখ্যা অন্তর্ভুক্ত করে পাঠাতে হবে। একই সঙ্গে উপজেলার সমন্বিত উপবৃত্তি কর্মসূচিভুক্ত মোট শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা উল্লেখ করে পাঠাতে হবে।

৫ জানুয়ারির মধ্যে তথ্যের সফট কপি ই-মেইলে (যংঢ়.ঃহম.বফঁ@মসধরষ.পড়স) ও হার্ডকপি স্কিমের ঠিকানায় পাঠাতে বলা হয়েছে। একই সঙ্গে বিষয়টি সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জানাতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অনুরোধ করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন