বৃহস্পতিবার

২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

রাজশাহীতে ৪১তম বিসিএস পরীক্ষার লক্ষ্যে বিধি-নিষেধ

Paris
Update : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১

তথ্যবিবরণী : আগামী ২৯ ডিসেম্বর থেকে ১২ জানুয়ারী পর্যন্ত রাজশাহী মহানগরীর কলেজিয়েট স্কুল কেন্দ্রে ৪১তম বিসিএস-২০১৯ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলাকালীন আইন শৃঙ্খলা রক্ষায় মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯ (ক), ২৯ (খ) ও ৩০ ধারায় অর্পিত ক্ষমতাবলে পরীক্ষা কেন্দ্রের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন এবং ০৪ (চার) জনের অধিক একত্রে চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। উক্ত আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আরএমপির এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris