সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

প্রেম করছেন শ্রাবন্তীর ছেলে অভিমন্যু চ্যাটার্জি

Paris
Update : মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০২১

এফএনএস : টলিউডের আলোচিত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। প্রেম-বিবাহবিচ্ছেদের কারণে দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছেন তিনি। এবার নতুন বছরের শুরুতে জানা গেল, প্রেম করছেন শ্রাবন্তীর ছেলে অভিমন্যু চ্যাটার্জি। প্রেমিকা দামিনি ঘোষের সঙ্গে তোলা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে অভিমন্যু জানিয়েছেন, তাদের প্রেমের তিন বছর পূর্ণ হলো। দামিনি ঘোষ পেশায় একজন মডেল। তার ইনস্টাগ্রাম আকাউন্ট ঘুরে তেমনটাই জানা যায়। তিনিও অভিমন্যুর সঙ্গে তোলা ছবি শেয়ার করে তাদের প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেছেন।

দামিনি লিখেছেনÑ‘একই মানুষের সঙ্গে নতুন একটি বছর শুরু করলাম।’ এ ছবিতে অভিমন্যু মন্তব্য করেছেনÑ‘তোমাকি ভালোবাসি…।’ অভিমন্যু-দামিনি জুটিকে দেখে আপ্লুত নেটিজেনরা। এই তরুণ জুটিকে আগামীর জন্য শুভেচ্ছা জানিয়েছেন। বেশ কয়েকজন দামিনির সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন শ্রাবন্তীর। তাদের ভাষায়Ñ‘অভিমন্যুর মায়ের মতোই সুন্দরী তার প্রেমিকা।’ নেটিজেনদের একাংশ যেমন ইতিবাচক মন্তব্য করছেন, তেমনি বিতর্কও তৈরি করেছেন অনেকে। মায়ের মতোই ট্রোলের শিকার হচ্ছেন তার ছেলে। কেউ কেউ মন্তব্য করেছেনÑ‘এই ভালোবাসা আসলে লোক দেখানো।

তাই কয়েকদিন পর তাদের সম্পর্ক ভেঙে যাবে।’ ২০০৩ সালে প্রথম পরিচালক রাজীবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্রাবন্তী। তাদের ঘর আলো করে আসে পুত্রসন্তান অভিমন্যু। পরবর্তীতে রাজীবের সঙ্গে ছাড়াছাড়ি হয় তার। এরপর অভিমন্যু মায়ের কাছেই বড় হয়েছেন। ছেলের সঙ্গে শ্রাবন্তীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কিন্তু অভিমন্যুর এই প্রেমের সম্পর্কের বিষয়ে শ্রাবন্তী জানেন কিনা তা অবশ্য জানা যায়নি!


আরোও অন্যান্য খবর
Paris