বৃহস্পতিবার

২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

চাঁপাইয়ে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

Paris
Update : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে করা মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। গ্রেপ্তারকৃত আসামি হচ্ছে, রাজশাহী জেলার মতিহার থানার কাটাখালী বাখবাবাজ গ্রামের বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার হুজরাপুর বেলবাগানের মোঃ ওহাবের ছেলে মোঃ ওহেদ (৪৮)।

র‌্যাবের এক প্রেস বিঞ্জপ্তিতে জানানো হয়, র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩ টার দিকে জেলার সদর থানর বিশ^রোড মোড়ে কোম্পানী অধিনায়ক মেজর মোঃ সানরিয়া চৌধুরী এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার ওমর আলীর নেতৃত্বে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে করা মামলায় ১ বছরের সাজা হয় মোঃ ওহেদের। যার মামলা নং ৪৪, তারিখ-১৭/০৫/২০১৭, জি/আর-২৯২/১৭ নবাবগঞ্জ। আটক মোঃ ওহেদকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জসহ উত্তরাঞ্চলে র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, পর্নোগ্রাফি, ভেজাল পণ্য, ছিনতাইকারী, মাদকসেবী, ধর্ষণসহ মানব পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।


আরোও অন্যান্য খবর
Paris