সর্বশেষ সংবাদ
নেসকোর চেয়ারম্যান হলেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ যে কারণে আবারো বন্ধ হলো রাজশাহীর গাড়ির চাকা মাদক ও অপরাধ দমনে জনসচেতনতা গড়ে তুলতে র‌্যাব-৫-এর টাউন হল মিটিং দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী

নারায়ণগঞ্জে ধর্ষণে ব্যর্থ হয়ে গলাকেটে হত্যা প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

Paris
Update : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১

এফএনএস : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ধর্ষণে ব্যর্থ হয়ে তানিয়া আক্তার (২৩) নামে এক নারীকে গলাকেটে হত্যার ঘটনার প্রধান অভিযুক্ত শাহপরান রুবেলকে (৪০) গ্রেপ্তার করেছে অ্যাকশন ব্যাটালিয়ন। গতকাল শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে র‌্যাব-১১ এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে অধিনায়ক তানভীর মাহমুদ পাশা এ তথ্য জানান। গত বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তার শাহপরাণ রুবেল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আইলপাড়া এলাকার আবুল খায়েরের ছেলে।

র‌্যাব-১১ এর অধিনায়ক তানভীর মাহমুদ পাশা জানান, গ্রেপ্তার শাহপরাণ রুবেল র‌্যাবের কাছে প্রাথমিকভাবে হত্যার কথা স্বীকার করেছেন। সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ এর অধিনায়ক জানান, ১৪ ডিসেম্বর দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের ৮ নম্বর ওয়ার্ডের নতুন আইলপাড়ার মো. শফিকুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া তানিয়াকে তার বাসায় ধর্ষণের চেষ্টা করে। এ সময় তানিয়া একটি ছুরি নিয়ে নিজেকে আত্মরক্ষা করতে বাসা থেকে দৌড়ে বাঁচার চেষ্টা করে।

এ সময় পেছন দিকে থেকে জাপটে ধরে ঐ ছুরি দিয়ে প্রথমে তানিয়ার পেটে আঘাত করার পর তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় শাহপরান রুবেল। নিহত তানিয়া বরগুনা জেলার আমতলী এলাকার সেলিম খানের মেয়ে। সে তার দুই বোনকে নিয়ে একই থাকতো। এছাড়া আসামি রুবেলের একাধিক স্ত্রী ছিল। সে আগে তানিয়ার বাবার কাছে তানিয়াকে বিয়ের প্রস্তাব দেয় যা তানিয়ার বাবা প্রত্যাখান করেন। এরপরও মাঝে মধ্যেই ভিকটিম তানিয়াকে উত্ত্যক্ত করে আসছিল বলে জানিয়েছেন।


আরোও অন্যান্য খবর
Paris