সর্বশেষ সংবাদ
নেসকোর চেয়ারম্যান হলেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ যে কারণে আবারো বন্ধ হলো রাজশাহীর গাড়ির চাকা মাদক ও অপরাধ দমনে জনসচেতনতা গড়ে তুলতে র‌্যাব-৫-এর টাউন হল মিটিং দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী

রাজশাহী নগরীতে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ আটক ৪

Paris
Update : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে পৃথক দুটি অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বেলপুকুর থানার ভাংড়া পশ্চিমপাড়া এলাকায় এক ব্যক্তি গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের টিম অভিযান পরিচালনা করে গাঁজা বিক্রেতা মোঃ মাহাফুজুর রহমান মাফু (৩৬)কে ৭০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে।

একই দিন ডিবি পুলিশের অপর টিম বিকেল ৫ টায় এসআই মোঃ মাহফুজুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এয়ারপোর্ট থানার শিয়ালবেড় এলাকা হতে তিন মাদক ব্যবসায়ীকে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীরা হলো মোঃ সোহেল রানা (৩২), মোঃ শাকিল আহম্মেদ (৩০) ও মোঃ আল-আমিন (২৫)। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris