সর্বশেষ সংবাদ
নেসকোর চেয়ারম্যান হলেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ যে কারণে আবারো বন্ধ হলো রাজশাহীর গাড়ির চাকা মাদক ও অপরাধ দমনে জনসচেতনতা গড়ে তুলতে র‌্যাব-৫-এর টাউন হল মিটিং দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী

মেজর জিয়াকে ধরে রায় কার্যকরের চেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী

Paris
Update : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১

এফএনএস : ব্লগার লেখক অভিজিৎ হত্যা মামলায় দণ্ডিত পলাতক আসামি মেজর জিয়াকে ধরে রায় কার্যকরের জন্য চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। মঙ্গলবার বিকেলে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা পরিষদের সামনে মুক্তিযোদ্ধার ভাস্কর্য উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, লেখক অভিজিৎ হত্যা মামলার রায়ে পাঁচজনের মৃত্যু ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। মেজর জিয়া চতুর লোক।

আমাদের কাছে তথ্য আছে, সে হয়তো অন্য দেশে গাঢাকা দিয়েছে। আমাদের চেষ্টা আছে তাকে ধরে নিয়ে এসে রায় কার্যকরের জন্য। তিনি আরও বলেন, আমাদের কথা হলো মামলায় সুষ্ঠু তদন্ত হয়েছে। আনসারউল্লাহ বাংলাটিমের একটি দল হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল। তখন জঙ্গি উত্থান হয়েছিল বাংলাদেশে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের সব কার্যক্রম ব্যর্থ করেছিল। জেলা পরিষদের অর্থায়নে ৩৪ লাখ ৯৬ হাজার টাকা ব্যয়ে ১০ ফুট উচ্চতার রণাঙ্গনে যুদ্ধরত এক মুক্তিযোদ্ধার ভাস্কর্য নির্মাণ করা হয়েছে।

উদ্বোধন শেষে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন তিনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমদ, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়, জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফ, পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খান ও জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন।


আরোও অন্যান্য খবর
Paris