সর্বশেষ সংবাদ
নেসকোর চেয়ারম্যান হলেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ যে কারণে আবারো বন্ধ হলো রাজশাহীর গাড়ির চাকা মাদক ও অপরাধ দমনে জনসচেতনতা গড়ে তুলতে র‌্যাব-৫-এর টাউন হল মিটিং দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী

প্রেমের ফাঁদে ফেলে ডাকাতি, নারায়ণগঞ্জে নারীসহ ৯ জন আটক

Paris
Update : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১

এফএনএস : নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে ডাকাত চক্রের ৯ সদস্যকে আটক করেছে র‌্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে ২৮ হাজার ৩৫০ টাকা, ১৬টি মোবাইল, চারটি ছুরি, ১২টি ফেক ফেসবুক আইডির স্ক্রিনশট, একটি খেলনা পিস্তল ও একটি মুখোশ উদ্ধার করা হয়। গতকাল সোমবার দুপুরের দিকে সংবাদ সম্মেলন করে র‌্যাব-১১এর উপ-পরিচালক মেজর মো. হাসান শাহরিয়ার এ তথ্য জানান। আটকরা হলেন- নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুর এলাকার নাদিম (২২), মোছা. ফাতেমা বেগম (২১), ফয়সাল (২৮), মো. রুবেল (২৮), মো. বোরহান (৩১), মো. আমীর হোসেন (২৮), মো. আরিফ (৩০)।

গত রোববার রাতে সস্তাপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। র‌্যাব-১১ এর উপ-পরিচালক বলেন, এরা মেয়েদের নামে ফেসবুকে বিভিন্ন ফেক আইডি খুলে যুবকদের সঙ্গে প্রেমের অভিনয় করে তাদের ফাঁদে ফেলত। কৌশল হিসেবে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখোশ পরিহিত অশ্লীল ছবি ও ভিডিও পাঠাতো। কলগার্ল সার্ভিস দেওয়ার কথা বলে নির্জন জায়গায় নিয়ে দেশীয় অস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দিতো।

নগদ অর্থসহ ব্যক্তিগত মোবাইল ও বিভিন্ন জিনিসপত্র ছিনিয়ে নিতো তারা। হাসান শাহরিয়ার আরও বলেন, তারা ভুক্তভোগীর নিকটাত্মীয়কে ফোন করে মুক্তিপণ হিসেবে বিপুল পরিমাণ অর্থ দাবি করতো এবং পরবর্তীতে ব্ল্যাকমেইলের উদ্দেশ্যে কৌশলে তাদের স্পর্শকাতর ছবি মোবাইল ফোনে ধারণ করে রাখতো। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।


আরোও অন্যান্য খবর
Paris