সর্বশেষ সংবাদ
নেসকোর চেয়ারম্যান হলেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ যে কারণে আবারো বন্ধ হলো রাজশাহীর গাড়ির চাকা মাদক ও অপরাধ দমনে জনসচেতনতা গড়ে তুলতে র‌্যাব-৫-এর টাউন হল মিটিং দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী

চাঁদাবাজির মামলায় হেলেনাসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

Paris
Update : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১

এফএনএস : রাজধানীর পল্লবী থানায় চাঁদাবাজির মামলায় আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী ও জয়যাত্রা টিভির চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীরসহ পাঁচজনের বিরুদ্ধে অভিছযোগপত্র (চার্জশিট) দিয়েছে পুলিশ। চার্জশিটভুক্ত অন্য চার আসামি হলেন জয়যাত্রা টিভির জেনারেল ম্যানেজার হাজেরা, প্রধান বার্তা সম্পাদক কামরুজ্জামান আরিফ, কো-অর্ডিনেটর সানাউল্ল্যাহ নূরী ও স্টাফ রিপোর্টার মাহফুজ শাহরিয়ার। গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে এ চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। চার্জশিটে মাহফুজ শাহরিয়ারকে পলাতক দেখিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।

এর আগে গত ২ আগস্ট রাতে পল্লবী থানায় সাংবাদিক আবদুর রহমান তুহিন বাদী হয়ে একটি চাঁদাবাজির মামলা করেন। মামলায় জয়যাত্রা টিভির চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর, জেনারেল ম্যানেজার হাজেরা, প্রধান বার্তা সম্পাদক কামরুজ্জামান আরিফ, কো-অর্ডিনেটর সানাউল্ল্যাহ নূরী, স্টাফ রিপোর্টার মাহফুজ শাহরিয়ারসহ অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করা হয়। মামলার বাদী তুহিন অভিযোগ করেন, জয়যাত্রা টেলিভিশনের প্রতিনিধি নিয়োগ দেওয়ার নামে হেলেনা ও তার সহযোগীরা মোটা অঙ্কের অর্থ নিয়েছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris