সর্বশেষ সংবাদ
নেসকোর চেয়ারম্যান হলেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ যে কারণে আবারো বন্ধ হলো রাজশাহীর গাড়ির চাকা মাদক ও অপরাধ দমনে জনসচেতনতা গড়ে তুলতে র‌্যাব-৫-এর টাউন হল মিটিং দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী

রাজশাহী নগরীতে ট্যাপেন্টাডলসহ ২ ব্যবসায়ী আটক

Paris
Update : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত হলো নওগাঁ জেলার নিয়ামপুর থানার দারাজপুর গ্রামের মোঃ আলাউদ্দিনের ছেলে মোঃ জাহিদুল ইসলাম জুয়েল (৩৫) ও রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বুলনপুর গোয়ালপাড়ার মোঃ আনিসুর রহমানের ছেলে মোঃ আলী আজম মাসুম (৪৭)।

পুলিশ সূত্রে জানা যায় গত ১৮ ডিসেম্বর বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, রাজপাড়া থানার লক্ষীপুর জিপিও অফিসের সামনে দুইজন ব্যক্তি ট্যাপেন্টাডল ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। ডিবি পুলিশের ঐ টিম বিকেল পৌনে ৫ টায় ঘটনাস্থলে পৌঁছে আসামী জাহিদুল ইসলামে ও আলী আজম মাসুমকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris