২৫ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

গান শোনায় ৭ জনের মৃত্যুদণ্ড!

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২১, ৬:৩৫ পূর্বাহ্ণ | বিভাগ: বিচিত্র দুনিয়া খবর
গান শোনায় ৭ জনের মৃত্যুদণ্ড!
বিজ্ঞাপন

এফএনএস : বিটিএস নামে বিশ্বে জনপ্রিয় কোরিয়ান পপ সংগীত কে-পপ। এই সংগীত শোনা বা বিক্রির অপরাধে উত্তর কোরিয়ায় অন্তত সাতজনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা ৬৩৮ জনের সাক্ষাৎকার নেয় দক্ষিণ কোরিয়াভিত্তিক একটি মানবাধিকার সংগঠন। এরপরই ওই মৃত্যুদণ্ডের বিষয়টি সামনে আসে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, একটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের রিপোর্টে দাবি করা হয়েছে, ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে ওই সাতজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এ ঘটনা ঘটেছে হেসান প্রদেশে। সাধারণত উত্তর কোরিয়ায় এ ধরনের মৃত্যুদণ্ড প্রকাশ্যে কার্যকর হয়। অভিযুক্তদের স্বজনদের এ ঘটনা সরাসরি দেখতে হয়।

প্রসঙ্গত, প্রথম পাঁচ বছরের শাসনকালে মোট ৩৪০ জনকে মৃত্যুদণ্ড দেওয়ার অভিযোগ রয়েছে উত্তর কোরিয়ার প্রধান নেতা কিম জং উনের বিরুদ্ধে। কিমের কাকা থেকে শুরু করে দেশের তৎকালীন সেনাপ্রধানের নাম রয়েছে সেই তালিকায়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন