২১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
রাজশাহীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনহঠাৎ বৃষ্টিতে পাকা ধান-শীতকালীন সবজির ক্ষেত নিয়ে চরম বিপাকে রাজশাহীর কৃষকফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রীপড়াশোনা শেষে কর্মসংস্থান নিশ্চিতে শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতিসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে : এমপি মিলনআঙুল ট্রিগারে, যে কোনো জায়গায় ছোঁড়া হবে ক্ষেপণাস্ত্র: তেহরানরুয়েট প্রশাসনের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণমান্দায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু

পিকে হালদারের মামলায় পক্ষভুক্ত ৪ জন, লাগবে না আইনজীবী

প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২১, ১০:১৩ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
পিকে হালদারের মামলায় পক্ষভুক্ত ৪ জন, লাগবে না আইনজীবী
বিজ্ঞাপন

প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারকে দেশে ফিরিয়ে আনা সংক্রান্ত জারি করা রুলের মামলায় পিপল লিজিংয়ের কাছে পাওনাদার চারজনকে পক্ষভুক্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এই চারজনের মামলা পরিচালনার জন্য কোনো আইনজীবীর দরকার হবে না বলেও আদেশ দিয়েছেন আদালত।- এফএনএস

গতকাল রোববার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। পিকে হালদারের মামলা সংক্রান্ত বিষয়ে শুনানির জন্য আগামী ৫ জানুয়ারি দিন ঠিক করেন আদালত। আদালতে আজ শুনানি করেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। তিনি এসব তথ্য নিশ্চিত করেন। প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে পিকে হালদারের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলছে। গত ১০ আগস্ট দুদকের চিঠির পরিপ্রেক্ষিতে আত্মসাৎকৃত অর্থের মধ্যে তিন হাজার কোটি টাকা জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক।

৩৯টি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ৮৩ জনের ব্যাংক হিসাবে এসব অর্থের লেনদেন হয়েছে। গত বছরের ৮ জানুয়ারি প্রশান্ত কুমার হালদারের বিরুদ্ধে ২৭৪ কোটি ৯১ লাখ ৫৫ হাজার ৩৫৫ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। মামলার এজাহারে এক হাজার ৬৩৫ কোটি টাকা পাচারেরও অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন