সর্বশেষ সংবাদ
নেসকোর চেয়ারম্যান হলেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ যে কারণে আবারো বন্ধ হলো রাজশাহীর গাড়ির চাকা মাদক ও অপরাধ দমনে জনসচেতনতা গড়ে তুলতে র‌্যাব-৫-এর টাউন হল মিটিং দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী

উপজেলা চেয়ারম্যানদের আঞ্চলিক বাংলাদেশকে মেধাশূন্য করতেই বুদ্ধিজীবীদের হত্যা : খাদ্যমন্ত্রী

Paris
Update : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১

তথ্য বিবরণী : পরাজয় নিশ্চিত জেনে বাংলাদেশকে মেধাশূন্য করতে ১৯৭১ সালে বাঙালি বুদ্ধিজীবীদের হত্যা করেছিল পাক হানাদার বাহিনীর দোসর আলবদর, আল শামস বাহিনী বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। গতকাল মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে নওগাঁ জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, তারা এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ভেবেছিল বাংলাদেশের আর কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আবার পাকিস্তানের সাথে হাত মিলিয়ে এই বাংলাদেশকে চলতে হবে। কিন্তু তারা বুঝতে পারেনি বাঙালি বীরের জাতি। ভাষা আন্দোলনের মাধ্যমে বাংলা ভাষাকে মাতৃভাষার মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে এই বাঙালি। বাংলাদেশের মানুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শ ধারণ করে একেকটি সৈনিকে পরিণত হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

সাধন চন্দ্র মজুমদার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন অবিসংবাদিত নেতা। তিনি আন্দোলন-সংগ্রামের মধ্যদিয়ে বাঙালি জাতিকে মুক্তিসংগ্রামের জন্য প্রস্তুত করেন। নানা চড়াই-উৎরাই পেরিয়ে ১৯৭১ সালের ২৬ মার্চ তিনি স্বাধীনতার ঘোষণা দেন। এসময় তিনি বুদ্ধিজীবীদের আদর্শ অনুসরণ করে অসাম্প্রদায়িক এবং মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক সুখি-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার আহবান জানান।

এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক, সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, সাংগঠনিক সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল ও বিভাস মজুমদার গোপালসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতীয় পতাকা এবং কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris