সর্বশেষ সংবাদ
নেসকোর চেয়ারম্যান হলেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ যে কারণে আবারো বন্ধ হলো রাজশাহীর গাড়ির চাকা মাদক ও অপরাধ দমনে জনসচেতনতা গড়ে তুলতে র‌্যাব-৫-এর টাউন হল মিটিং দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী

সিরাজগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

Paris
Update : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

এফএনএস : সিরাজগঞ্জের এনায়েতপুরে স্ত্রী হত্যায় সুলতান মাহমুদ নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এরফানুল্লাহ এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত সুলতান মাহমুদ জেলার এনায়েতপুর থানার আড়কান্দি জেলেপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে।

মামলার বরাত দিয়ে আদালতের পেশকার মিহির বরণ সরকার জানান, পারিবারিক কলহের জের ধরে ২০১২ সালের ২১ ডিসেম্বর স্ত্রী বিউটি খাতুনকে পিটিয়ে ও গলাটিপে হত্যা করেন সুলতান মাহমুদ। পরে নিহতের ছোটভাই সাদ্দাম হোসেন এনায়েতপুর থানায় সুলতান মাহমুদকে আসামি করে মামলা করেন। পুলিশ সুলতান মাহমুদকে আটক করে। এ মামলার তদন্ত ও দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় প্রদান করেন।


আরোও অন্যান্য খবর
Paris