সর্বশেষ সংবাদ
নেসকোর চেয়ারম্যান হলেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ যে কারণে আবারো বন্ধ হলো রাজশাহীর গাড়ির চাকা মাদক ও অপরাধ দমনে জনসচেতনতা গড়ে তুলতে র‌্যাব-৫-এর টাউন হল মিটিং দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী

জেলা ও দায়রা জজ আদালতে মাতৃদুগ্ধপান কেন্দ্র স্থাপনের নির্দেশ

Paris
Update : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১

এফএনএস : দেশের প্রতিটি জেলার জেলা ও দায়রা জজ আদালতের সুবিধাজনক স্থানে বিচারপ্রার্থীদের জন্য মাতৃদুগ্ধপান কেন্দ্র স্থাপনের নির্দেশ দিয়েছে আইন মন্ত্রণালয়। গতকাল রোববার আইন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. একরামুল হক শামীমের সই করা বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আইন ও বিচার বিভাগের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় কর্মসম্পাদন সূচক ৪.৩.২ বাস্তবায়নের জন্য ৬৪টি জেলার জেলা ও দায়রা জজ আদালতের সুবিধাজনক স্থানে আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে মাতৃদুগ্ধপান কেন্দ্র স্থাপন করে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।

এর আগে ২০১৯ সালের ২২ অক্টোবর নিরাপদ পরিবেশে ও স্বাচ্ছন্দ্যে মায়ের বুকের দুধ পান করাতে ৯ মাসের শিশু উমাইর বিন সাদিকের পক্ষে তার মা ইশরাত হাসান সর্বস্তরে মাতৃদুগ্ধপান কেন্দ্র স্থাপনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন। ওই রিটের শুনানি নিয়ে দেশের সকল কর্মক্ষেত্র, এয়ারপোর্ট, বাস স্টেশন, রেলওয়ে স্টেশনে, শপিং মলে ব্রেস্ট ফিডিং কর্নার ও বেবি কেয়ার কর্নার স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে রুল জারি করেন হাইকোর্ট।

এছাড়াও পাবলিক প্লেস ও বেসরকারি প্রতিষ্ঠানে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনে নীতিমালা তৈরি করতে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চান আদালত। ২০১৯ সালের ২৭ অক্টোবর বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব রুল জারি করেন।


আরোও অন্যান্য খবর
Paris