২৭ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মুম্বাই হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার

প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২১, ৯:৩৩ পূর্বাহ্ণ | বিভাগ: বিশ্ব
মুম্বাই হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার
বিজ্ঞাপন

এফএনএস বিদেশ : ভারতের মুম্বাইয়ে ২০০৮ সালে সিরিজ বোমা হামলার মূল পরিকল্পনাকারী ও জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার অন্যতম শীর্ষ নেতা জাকিউর রেহমান লাখভিকে গ্রেপ্তার করেছে পাকিস্তান। শনিবার পাকিস্তানের কাউন্টার টেরোরিজম বিভাগ তাকে গ্রেপ্তার করেছে। তবে গ্রেপ্তারের স্থান সম্পর্কে কিছু জানানো হয়নি।

জঙ্গিদের অর্থায়নে তহবিল সংগ্রহ করতে একটি ওষুধের দোকান চালাত লাখভি। এর আগে লাহোরের একটি আদালতে তার বিরুদ্ধে মামলা করা হয়। ২০০৮ সালে মুম্বাইয়ে হামলার অভিযোগে পাকিস্তানের অনেকদিন আটক ছিল লস্কর-ই-তৈয়বার অপারেশন কমান্ডার লাখভি। পরে ২০১৫ সালে জামিনে মুক্তি পায় সে। লাহোরের সন্ত্রাসবাদ বিরোধী আদালতে তার বিচারকাজ সম্পন্ন হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন