সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

টিকা নেয়ার পর করোনায় আক্রান্ত ২৪০ ইসরায়েলি

Paris
Update : সোমবার, ৪ জানুয়ারি, ২০২১

ইসরায়েলে ফাইজার-বায়োএনটেকের করোনাভাইরাস টিকা নেয়ার পরও দুই শতাধিক ব্যক্তি আক্রান্ত হয়েছে। স্থানীয় চ্যানেল থার্টিন নিউজ জানিয়েছে, টিকা নেয়ার পরও করোনায় আক্রান্ত হয়েছে ২৪০ জন।- এফএনএস

খবর রাশিয়া টুডের। যুক্তরাজ্য বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজারের টিকা অনুমোদন ও প্রয়োগ শুরু করার পর যুক্তরাষ্ট্র, কানাডা, সৌদি আরবসহ বিশ্বের বহু দেশে অনুমোদন দেয়া হয় এই টিকা। কিন্তু এই টিকা নেয়ার পরই আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। আসলে ফাইজারের টিকায় করোনাভাইরাস নেই এবং টিকা নেয়া ব্যক্তিকে আক্রান্ত করে না। কিন্তু এই ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থাকে সতর্ক করতে এবং আক্রমণ ঠেকাতে টিকাটির ভেতর থাকা জেনেটিক কোডের একটা নির্দিষ্ট সময় প্রয়োজন হয়। মার্কিন ও জার্মান দুটি সংস্থা তৈরি এই টিকাটি করোনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দুই ডোজ দরকার হয়।

গবেষণায় বলা হয়েছে, টিকার প্রথম ডোজ নেয়ার ৮-১০ দিন পর প্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠতে শুরু করে, ৫০ শতাংশ পর্যন্ত পৌঁছায়। তবে প্রথম ডোজ নেয়ার ২১ দিন পর দ্বিতীয় ডোজ নিতে হয়। এরপরই করোনার বিরুদ্ধে ৯৫ শতাংশ পর্যন্ত প্রতিরোধ গড়ে তোলে এই টিকা। যদিও টিকার দুই ডোজ নেয়ার পরই আক্রান্ত হওয়ার ৫ শতাংশ সুযোগ থেকেই যাচ্ছে।

ইসরায়েলি গণমাধ্যমটি বলছে, এজন্যই টিকার প্রথম ডোজ নেয়ার পর মানুষজনকে সতর্ক থাকতে হবে। ইসরায়েল ইতোমধ্যেই দেশটির ১০ লাখ মানুষকে ফাইজারের টিকা দিয়েছে, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় ১২ শতাংশ।


আরোও অন্যান্য খবর
Paris