সর্বশেষ সংবাদ
নেসকোর চেয়ারম্যান হলেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ যে কারণে আবারো বন্ধ হলো রাজশাহীর গাড়ির চাকা মাদক ও অপরাধ দমনে জনসচেতনতা গড়ে তুলতে র‌্যাব-৫-এর টাউন হল মিটিং দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী

মান্দায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

Paris
Update : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১

মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে পাকুড়িয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবকের নাম শাকিল হোসেন (২০)। সে উপজেলার ভারশোঁ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের আব্দুস সোবহানের ছেলে ও মান্দা মমিন শাহানা ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। শনিবার সকালে আদালতের মাধ্যমে তাকে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।

মান্দা থানার ওসি শাহিনুর রহমান জানান, স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদি হয়ে মামলা করেন। ওই মামলায় অভিযুক্ত শাকিলকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত মঙ্গলবার রাত ১১টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরের বাইরে গেলে বখাটে শাকিলসহ তার দুই বন্ধু ওই স্কুলছাত্রীকে অপহরণ করে গ্রামের মাঠের ভেতর নিয়ে যায়। সেখানে দুই বন্ধুর সহায়তায় শাকিল তাকে জোরপূর্বক ধর্ষণ করে।


আরোও অন্যান্য খবর
Paris