রবিবার

১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীর বটির আঘাতে প্রাণ গেলো স্বামীর

Paris
Update : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১

এফএনএস : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর বটির আঘাতে শামিম হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের পাচলিয়া গ্রামে এই ঘটনা ঘটে। ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে শামিম। ঘটনার পর থেকে তার ঘাতক স্ত্রী শিরীন খাতুন (৩৫) পলাতক। স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জেরে সকালে বাগবিতণ্ডা চলছিল।

একপর্যায়ে শামিমের মাথায় বটি দিয়ে আঘাত করে শিরীন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সলঙ্গা থানার ওসি (তদন্ত) জাকেরিয়া হোসেন বলেন, লাশের সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। পলাতক শিরীনকে আটকের চেষ্টা চলছে। নিহতের স্বজন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করবে।


আরোও অন্যান্য খবর
Paris