২২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
রাজশাহীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনহঠাৎ বৃষ্টিতে পাকা ধান-শীতকালীন সবজির ক্ষেত নিয়ে চরম বিপাকে রাজশাহীর কৃষকফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রীপড়াশোনা শেষে কর্মসংস্থান নিশ্চিতে শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতিসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে : এমপি মিলনআঙুল ট্রিগারে, যে কোনো জায়গায় ছোঁড়া হবে ক্ষেপণাস্ত্র: তেহরানরুয়েট প্রশাসনের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণমান্দায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু

এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ মামলার অভিযোগ গঠন ১০ জানুয়ারি

প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২১, ৯:১৯ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ মামলার অভিযোগ গঠন ১০ জানুয়ারি
বিজ্ঞাপন

সিলেটের মুরারি চাঁদ (এমসি) কলেজের ছাত্রাবাসে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্রের ওপর নারাজি প্রদানে বাদী পক্ষকে এক সপ্তাহ সময় দিয়েছেন আদালত। মামলার অভিযোগ গঠনের জন্য ১০ জানুয়ারি সময় নির্ধারণ করা হয়েছে।- এফএনএস

গতকাল রোববার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহিতুল হক আসামিদের উপস্থিতিতে এ তারিখ নির্ধারণ করেন। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রাশেদা সাইদা খানম জানান, মামলার বাদীপক্ষ এই সময়ের মধ্যে অভিযোগপত্র পর্যালোচনা করবে। তাদের নারাজি না থাকলে অভিযোগ গঠনের মধ্য দিয়ে চাঞ্চল্যকর এ মামলার বিচার কাজ শুরু হবে।

গত ২৫ সেপ্টেম্বর সিলেটের এমসি কলেজ হোস্টেলে স্বামীকে আটকে রেখে নববধূকে সংঘবদ্ধ ধর্ষণ করে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এ ঘটনায় গৃহবধূর স্বামী মামলা দায়ের করেন। পরে শাহপরান থানা পুলিশ ৮ জনকে অভিযুক্ত করে ৩ ডিসেম্বর অভিযোগপত্র দাখিল করে। গতকাল রোববার শুনানি শেষে বাদী পক্ষকে নারাজির সময় দেওয়া হয়।

এদিকে একই মামলায় আদালতে জামিন চাইলে আসামি শাহ মাহবুবুর রহমান রনির আবেদন নামঞ্জুর করেন বিচারক।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন