সর্বশেষ সংবাদ
নেসকোর চেয়ারম্যান হলেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ যে কারণে আবারো বন্ধ হলো রাজশাহীর গাড়ির চাকা মাদক ও অপরাধ দমনে জনসচেতনতা গড়ে তুলতে র‌্যাব-৫-এর টাউন হল মিটিং দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী

শিবগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি প্রতারক আটক

Paris
Update : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১

শিবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীদের কাছে অর্থ আদায়ের অভিযোগে আলী হাসান (১৯) নামে এক প্রতারককে আটক করেছে র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন-র‌্যাব। আটক ব্যক্তি হলেন-উপজেলার চককীর্তি ইউনিয়নের হাজিটোলা এলাকার মাইনুল ইসলামের ছেলে।গতকাল সকালে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার ওমর আলী।

তিনি জানান, আটক আলী হাসান বিভিন্ন ব্যক্তির ফেসবুক প্রোফাইল টার্গেট করে স্থানীয় ব্যবসায়ীদের হুমকি ও হয়রানি করে অর্থ আদায় করে আসছিল; এমন অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়। এর আগে বুধবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের সদস্যরা উপজেলার কানসাট বাজার এলাকায় অভিযান চালিয়ে আলী হাসানকে আটক করে। এ সময় তার কাছ থেকে পুলিশ লেখা একটি হ্যান্ডকাপ, ভুয়া ডিবি আইডি কার্ড, একটি বাঁসি ও একটি রশি উদ্ধার করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris