সর্বশেষ সংবাদ
নেসকোর চেয়ারম্যান হলেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ যে কারণে আবারো বন্ধ হলো রাজশাহীর গাড়ির চাকা মাদক ও অপরাধ দমনে জনসচেতনতা গড়ে তুলতে র‌্যাব-৫-এর টাউন হল মিটিং দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী

রাজশাহীতে ৩টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার এক

Paris
Update : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার : তিনটি ওয়ান শুটারগানসহ মহসেন আলী (৪৫) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের র‌্যবের অভিযানিক দল। গ্রেফতার আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের পূর্বক সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতার মহসেন আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধিন কোয়াইমারি গ্রামের মৃত কোরহান বিশ্বাসের ছেলে। সোমবার সকালে র‌্যাবের পাঠনো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

গত রোববার দিবাগত রাত সাড়ে ১১টায় র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল জানতে পারে, চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানাধীন আঝোর গ্রামের নামোপাড়ায় ১জন ব্যক্তি অস্ত্রসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালিয়ে ৩টি ১ নলা বিশিষ্ট ওয়ান শুটারগানসহ মোঃ মহসেন আলীকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বিকার করে মহসেন আলী। এ ব্যপারে গ্রেফতার আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের পূর্বক আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানায় র‌্যাব।


আরোও অন্যান্য খবর
Paris