সর্বশেষ সংবাদ
নেসকোর চেয়ারম্যান হলেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ যে কারণে আবারো বন্ধ হলো রাজশাহীর গাড়ির চাকা মাদক ও অপরাধ দমনে জনসচেতনতা গড়ে তুলতে র‌্যাব-৫-এর টাউন হল মিটিং দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী

বাগমারায় মামলা করে বিপাকে মৃত ব্যবসায়ীর স্ত্রী

Paris
Update : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১

সাবাইহাট থেকে প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় মৃত ব্যবসায়ীর স্ত্রী-সন্তানকে ভিটে ছাড়া করার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনায় ভিকটিম সাথী বেগম গনিপুর ইউনিয়নের বাগমারা গ্রামের ভাসুর মাসুদ রানা, দেবর জাহিদ হাসান, ননদের স্বামী চাঁনপাড়া গ্রামের আসাদের নামে রাজশাহী কোর্টে মামলা করায় অত্যারের মাত্রা বাড়িয়ে দেয়া হয়েছে। ভয়ভীতি দেখিয়ে ব্যবসায়িক দলিল দস্তাবেজ, টাকা পয়সা হাতিয়ে নিয়েছে। বাড়িতে হামলার চেষ্টা এমনকি ভিকটিম সাথী বেগম ও তাঁর শিশুপুত্রকে প্রাণে মারার হুমকি দিচ্ছে।

প্রতিবেশী এনামুল হক দুলাল জানান, মৃত ব্যবসায়ী মাহাবুরের একটি লেদ, একাধিক অনলাইন ব্যাংকিং ব্যবসা, দোকান ঘর ছিল। মৃত মাহাবুরের ভাই- মাসুদ রানা, জাহিদ হাসান, স্বজন আসাদ কৌশলে বেশ কয়েক লক্ষ টাকা, প্রয়োজনীয় কাগজপত্র হাতিয়ে নিয়ে বিধাব মেয়টিকে একেবারে অসহায় করেছেন, এনামুল হক তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। গত ৩০ নভেম্বর সকাল এগারো ঘটিকার দিকে দেবর, শাশুড়ি, ননদ সহ আরও কয়েকজন মিলে ভিকটিম সাথী বেগমকে মারার উদ্দেশ্যে বাড়িতে দরজায় আঘাত করতে থাকেন। নিরুপায় হয়ে ৯৯৯ এ কল করেন সাথী বেগম।

বিষয়টি আঁচ করতে পেরে বিবাদীরা সটকে পড়ে। বাগমারা থানা পুলিশ লিখিত অভিযোগ দায়েরের পরামর্শ দেন । এ ঘটনায় গত ৩০ নভেম্বর চারজনের নাম উল্লেখ করে বাগমারা থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। মুঠোফোনে বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ এর নিকট জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে আমাকে কেউ কিছু জানায়নি।


আরোও অন্যান্য খবর
Paris