সর্বশেষ সংবাদ
নেসকোর চেয়ারম্যান হলেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ যে কারণে আবারো বন্ধ হলো রাজশাহীর গাড়ির চাকা মাদক ও অপরাধ দমনে জনসচেতনতা গড়ে তুলতে র‌্যাব-৫-এর টাউন হল মিটিং দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী

মামলা করে বিপাকে নির্যাতনের শিকার নারী-শিশুর পরিবার

Paris
Update : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে নারী ও শিশু নির্যাতন থামছেই না। এসব ঘটনায় ভূক্তভোগী পরিবারগুলো আইনের আশ্রয় নিয়ে উল্টো বিপাকে পড়ছেন। মামলা করার পর প্রায় প্রতিটি পরিবারই আসামিপক্ষের হুমকির মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। বৃহস্পতিবার রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এমন চিত্র তুলে ধরেন ভূক্তভোগী কয়েকটি পরিবার। এসিড হামলার শিকার রাজশাহীর গোদাগাড়ীর কুমপুরপুর রানীনগর এলাকার কিশোরী মাহমুদা খাতুনের (১৯) মা সেফাল বেগম বলেন, ‘আমার মেয়ে গত বছরের ২ অক্টোবর জামাই মুরাদ আলীর দ্বারা এসিড সন্ত্রাসের শিকার হয়।

এখনো সে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারেনি। আমরা টাকার অভাবে ঠিকমতো চিকিৎসাও করাতে পারছি না। এরই মধ্যে মামলা চালাতে গেলেও প্রতিদিন আদালতের বারান্দায় টাকা খরচ হচ্ছে। আবার মামলার আসামিরা কোর্টে এসে প্রকাশ্যেই আমার পরিবারকে হুমকি দিচ্ছে। ভয়ে আমরা ঠিকমতো বাড়িতেও থাকতে পারছি না। তাহলে আমরা এখন কোথায় যাবো?’

গত ২১ জুলাই বাড়ির পাশে আমগাছে ঝুলছিল গোদাগাড়ীর কাঁকনহাট এলাকার গৃহবধূ ফাতেমা খাতুনের লাশ। লাশ উদ্ধারের সময় তাঁর সারা শরীর কাদামাখা ছিল। কিন্তু পায়ের তালুতে কোনো কাদা ছিল না। ফাতেমার শিশু সন্তান স্বাক্ষী দেয় তার মাকে হত্যা করে লাশ আমগাছে ঝুলিয়ে রেখেছে তার বাবা, দাদা ও চাচা। কিন্তু ওই ঘটনার পর থানা পুলিশ মামলা গ্রহণ করে আত্মহত্যা প্ররোচণার ঘটনায়। যদিও মামলার অন্যতম আসামি নিহত গৃহবধূ ফাতেমার স্বামী মোতালেব এখনো জেলহাজতে রয়েছেন। কিন্তু তার পরিবারের সদস্যরা এখন মামলা তুলে নিতে শাপলার মা-বোনদের নানাভাবে হুমকি দিচ্ছেন।

শাপলার বোন সুলনেহার অভিযোগ করে বলেন, ‘আমার বোনকে হত্যা করা হয়েছে। আমরা যেন এ নিয়ে মুখ না খুলি তার জন্য হুমকি দেওয়া হচ্ছে। আমরা ওই ঘটনায় হত্যা মামলা দায়ের করতে চাই। আমার বোনের হত্যাকারীর বিচার চাই। কিন্তু যেভাবে হুমকি দেওয়া হচ্ছে, তাতে এখন বাড়িতেই টেকা দায় হয়ে যাচ্ছে।’

এদিকে জেলার পুঠিয়া উপজেলার সনাতন ধর্মাবলম্বির নারী ধর্ষণের পর সেই ভিডিও সামাজিক গণমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় যুবলীগ নেতা সুমনুজ্জামান সুমনের পরিবার থেকে ওই নারীকে অব্যাহত হুমকি দেওয়া হচ্ছে বলেও ওই সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়েছে। একটি বেসরকারী সংস্থার নির্বাহী পরিচালক রাশেদ ইবনে ওবায়েদ বলেন, ‘মেয়েটি এখন খুব অসহায় হয়ে আছে। এমনকি তাঁর বাড়িতেও আশ্রয় হারিয়েছে। এখন মেয়েটি যাবে কোথায়?’ রাশেদ ইবনে ওবায়েদ নগরীর লক্ষ্মীপুরে সম্প্রতি সাত বছরের এক শিশু পাষবিক নিপীড়নের কথা তুলে ধরে বলেন, ‘এই ঘটনার আসামি একজন যুগ্ম-সচিব পদমর্যাদার সরকারি কর্মকর্তা।

এখন তার পরিবারের পক্ষ থেকে মামলাটি তুলে নিতে একের পর এক হুমকি দেওয়া হচ্ছে। এ নিয়ে চরম বিপাকে আছেন ওই পরিবারের সদস্যরা। ভুক্তভোগী পরিবারগুলোকে নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বেসরকারী চারটি সংস্থা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশ’র (রিইব) নির্বাহী পরিচালক মেঘনা গুহঠাকুরতা, ডাসকো ফাউন্ডেশন’র প্রধান নির্বাহী কর্মকর্তা আকরামুল হক এবং নেটজ বাংলাদেশ’র প্রোগ্রাম ম্যানেজার আফসানা বিনতে আমিন।


আরোও অন্যান্য খবর
Paris