সর্বশেষ সংবাদ
নেসকোর চেয়ারম্যান হলেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ যে কারণে আবারো বন্ধ হলো রাজশাহীর গাড়ির চাকা মাদক ও অপরাধ দমনে জনসচেতনতা গড়ে তুলতে র‌্যাব-৫-এর টাউন হল মিটিং দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী

স্ত্রীর নগ্ন ভিডিও ছড়িয়ে দেওয়ায় সাবেক স্বামীর ১০ বছর কারাদণ্ড

Paris
Update : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহীর চারঘাট উপজেলায় তালাকের পর সাবেক স্ত্রীর নগ্ন ভিডিও ছড়িয়ে দেওয়ায় সাবেক স্বামীকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার রাজশাহীর সাইবার ট্রাইবুনাল আদালতের বিচারক জিয়াউর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। আদালত আসামিকে পাঁচ লাখ টাকা জরিমানাও করেছেন। জরিমানার অর্থ অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। আসামি মো. মানিক (৪০) চারঘাট উপজেলার ঝিকড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে। ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মানিকের সাথে তার স্ত্রীর ছয় বছর আগে বিয়ে হয়। বিয়ের সময় তার স্ত্রী জানতেন না তার স্বামী মানিকের নামে ধর্ষন মামলাসহ আরও তিনটি মামলা রয়েছে। তার আরও দুটি স্ত্রীর কথাও তিনি জানতে না। এসব নিয়ে দাম্পত্য কলহ দেখা দিলে ২০১৫ সালের ১৮ আগস্ট মানিককে তালাক দেন তার তৃতীয় স্ত্রী। তালাক দেওয়ার পর সাবেক স্ত্রীর ধারণ করা নগ্ন ছবি ও ভিডিও যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন মানিক।

এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে ২০১৬ সালের ২১ জানুয়ারি চারঘাট মডেল থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা করেন। সেই মামলায় আটজনের সাক্ষ্য গ্রহণ শেষে মানিককে কারাদণ্ডের আদেশ দিলেন আদালত। রায় ঘোষণার পর আসামিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।


আরোও অন্যান্য খবর
Paris