সর্বশেষ সংবাদ
নেসকোর চেয়ারম্যান হলেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ যে কারণে আবারো বন্ধ হলো রাজশাহীর গাড়ির চাকা মাদক ও অপরাধ দমনে জনসচেতনতা গড়ে তুলতে র‌্যাব-৫-এর টাউন হল মিটিং দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী

৪ ব্যাংক কর্মকর্তার নামে মামলার নির্দেশ, দুদক কর্মকর্তাকে সতর্কতা

Paris
Update : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১

এফএনএস : আরব বাংলাদেশ (এবি) ব্যাংক চৌমুহনী শাখায় প্রায় সোয়া তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নোয়াখালীর সিনিয়র স্পেশাল জজ আদালতকে সরাসরি মামলা আমলে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে তদন্তকাজে গড়িমসির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নোয়াখালী সমন্বতি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মশিউর রহমানকে সতর্কতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মজিবুর রহমানের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

চার ব্যাংক কর্মকর্তা হলেন- ব্যাংকের শাখা ম্যানেজার নাসির উদ্দিন আহমেদ চৌধুরী, ম্যানেজার তপনকান্তি পোদ্দার (চাঁদপুর), সাবেক এসপিও মো. নাজিম উদ্দিন (মিরপুর) ও মো. হানিফ (কিশোরগঞ্জ)। এদিন দুদকের পক্ষে শুনানিতে ছিলেন মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক, সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি ও মো. সাইফুর রহমান সিদ্দিকী সাইফ। রিভিশন আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী একেএম নুরুল আলম দুলাল। ব্যাংকের পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব শফিক।

এবি ব্যাংক চৌমুহনী শাখায় প্রায় সোয়া তিন কোটি টাকা আত্মসাতে ব্যাংক কর্মচারীরা জড়িত মর্মে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করেন এক ভুক্তভোগী। এ বিষয়ে দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তা সঠিক তদন্ত না করে গড়িমসি করেন। এ ছাড়া জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা না নেওয়ার সুপারিশ করেন। পরে এ ঘটনায় দায়ের হওয়া মামলায় বিচারিক (নিম্ন) আদালতে নারাজি আবেদন দেন। এসব ঘটনায় ভুক্তভোগী হাইকোর্টে রিভিশন আবেদন করেন।

সেই আবেদনের শুনানি নিয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে দুদক কর্মকর্তা মশিউর রহমানকে তলব করেছিলেন হাইকোর্ট। গতকাল বুধবার মশিউর হাইকোর্টে উপস্থিত হলে এ বিষয়ে শুনানি নিয়ে ব্যাংকের চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে মশিউরকে সতর্ক করে মামলার তদন্ত থেকে তাকে বাদ দিয়ে নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগ দিতে বলেছেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক আদেশের বিষয়টি নিশ্চিত করেন।


আরোও অন্যান্য খবর
Paris