সর্বশেষ সংবাদ
নেসকোর চেয়ারম্যান হলেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ যে কারণে আবারো বন্ধ হলো রাজশাহীর গাড়ির চাকা মাদক ও অপরাধ দমনে জনসচেতনতা গড়ে তুলতে র‌্যাব-৫-এর টাউন হল মিটিং দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী

সাবেক জেল সুপার সোহেলের বিরুদ্ধে দুদকের মামলা

Paris
Update : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১

এফএনএস : চট্টগ্রাম কারাগারের সাবেক জেল সুপার সোহেল রানা বিশ্বাসের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। গতকাল সোমবার দুদকের উপ-পরিচালক আবু সাঈদ বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এ এই মামলা দায়ের করেন। মামলা নম্বর ৩০। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন। দুদক সূত্র জানায়, সাবেক জেল সুপার সোহেল রানা দুদকের নোটিশের পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর দুনীতি দমন কমিশনে নিজের সম্পদের বিবরণী দাখিল করেন।

সোহেল রানার দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৪০ লাখ ২৭ হাজার ২৩৩ টাকা সম্পদের তথ্য গোপন করায় এবং ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ২ কোটি ৩৩ লাখ ৩৩ হাজার ২৩৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন পূর্বক ভোগ দখলে রাখার দায়ে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। উল্লেখ্য, ২০১৮ সালের ২৬ অক্টোবর চট্টগ্রাম কারাগারের জেলার সোহেল রানা বিশ্বাসকে ময়মনসিংহগামী ট্রেন থেকে নগদ ৪৪ লাখ ৪৩ হাজার টাকা, ২ কোটি ৫০ লাখ টাকার এফডিআর (স্থায়ী আমানত), ১ কোটি ৩০ লাখ টাকার নগদ চেক, ১২ বোতল ফেনসিডিলসহ রেলওয়ে পুলিশ গ্রেপ্তার করে।

তিনি চট্টগ্রাম থেকে ময়মনসিংহে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। ঘটনাটি নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হলে কারা কর্তৃপক্ষ ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করে। সেই কমিটির সুপারিশের ভিত্তিতে দুদক সোহেল রানা বিশ্বাসের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন নিয়ে অনুসন্ধান শুরু করে।


আরোও অন্যান্য খবর
Paris