২৭ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২১, ৯:৫৪ পূর্বাহ্ণ | বিভাগ: শিক্ষানগর
৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু
বিজ্ঞাপন

এফএনএস : ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়েছে। গতকাল সোমবার থেকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে সকাল ১০টায় এ পরীক্ষা শুরু হয়েছে। বাংলাদেশ সরকারি কর্মকমিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল ১৯ মার্চ। ওই পরীক্ষায় উত্তীর্ণ ২১ হাজার ৫৬ জনকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য সাময়িকভাবে যোগ্য ঘোষণা করা হয়। লিখিত পরীক্ষা শেষ হবে ৭ ডিসেম্বর।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন