সর্বশেষ সংবাদ
নেসকোর চেয়ারম্যান হলেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ যে কারণে আবারো বন্ধ হলো রাজশাহীর গাড়ির চাকা মাদক ও অপরাধ দমনে জনসচেতনতা গড়ে তুলতে র‌্যাব-৫-এর টাউন হল মিটিং দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী

রাজশাহী নগরীর পিরু হত্যা মামলার মূল আসামী গ্রেফতার

Paris
Update : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর রাণীনগর এলাকায় বাড়ীতে প্রবেশ করে ছুরিকাঘাতে পিয়ারুল ইসলাম পিরু (৩৪)কে হত্যার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। এসময় আসামীর কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত চাকু উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামী হলো রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার রাণীনগর দক্ষিণ সাধুর মোড়ের মোঃ আমিরুল কসাইয়ের ছেলে মোঃ হাসান আলী জয় (২৭)। সে এলাকায় কুখ্যাত ছিনতাইকারী হিসেবে পরিচিত। রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় তার বিরুদ্ধে দশটি মামলা রয়েছে।

পুলিশ জানায়, গত ৬ নভেম্বর সন্ধ্যায় পিয়ারুল ইসলাম পিরুর সাথে আসামী হাসান আলীর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এই ঘটনার জের ধরে আসামী হাসান আলীসহ কয়েকজন মিলে হাতে ধারালো চাকু, লোহার রড, জিআই পাইপ, বাঁশের লাঠি নিয়ে এসে পিরুর বাড়ীতে প্রবেশ করে তাকে এলোপাথাড়ীভাবে মারধর করে এবং বুকে ও হাঁটুর উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে।

উক্ত ঘটনায় গত ৭ নভেম্বর ২০২১ বোয়ালিয়া মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে আসামী শিমুল ও সোহানুর রহমান সোহানকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেন এবং মূল আসামীসহ অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রাখে। পরবর্তীতে গত ২৭ নভেম্বর দিবাগত রাত আড়াই টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাণীনগর দক্ষিণ সাধুর মোড়ে পরিত্যক্ত একটি বাড়ী হতে আসামী মোঃ হাসান আলী জয়কে গ্রেফতার করে।


আরোও অন্যান্য খবর
Paris