৩০ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী জেলা পুলিশের অভিযানে ৩৭ জন ও মাদকদ্রব্য উদ্ধার

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২১, ৮:০৯ পূর্বাহ্ণ | বিভাগ: আইন-আদালত
রাজশাহী জেলা পুলিশের অভিযানে ৩৭ জন ও মাদকদ্রব্য উদ্ধার
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : গত ২৪ ঘন্টায় রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ৩৭ জনকে আটক করা হয়েছে। রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০৫ জন, তানোর থানা ০৬ জন, মোহনপুর থানা ০৬ জন, বাগমারা থানা ০১ জন, দুর্গাপুর থানা ০২ জন, পুঠিয়া থানা ১৪ জন, চারঘাট মডেল থানা ০১ জন ও বাঘা থানা ০২ জনকে আটক করে। যার মধ্যে ০৭ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ০৮ জনকে মাদকদ্রব্যসহ ২২ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।

তানোর থানা পুলিশ ১নং মুজাম টুডু@মদন(৪২) ও ২নং মোঃ খুশবর আলী(৫২) কে ৭৫লিটার চোলাইমদ, ৩নং শ্রী শুকলাল হেমরম(৩১) কে ১৮লিটার চোলাইমদ, ৪নং মোঃ হানিফ আলী(২৫) ও ৫নং মোঃ আলামিন(২৪) কে ০২গ্রাম হেরোইনসহ আটক করে। বাগমারা থানা পুলিশ ১নং মোঃ মামুনুর রশিদ@আনোয়ারূল(৩৫) কে ০৫লিটার চোলাইমদসহ আটক করে। দুর্গাপুর থানা পুলিশ ১নং শ্রী সঞ্জিত রায়(৩৫) কে ১০লিটার চোলাইমদসহ আটক করে। পুঠিয়া থানা পুলিশ ১নং মোছাঃ মদিনা বেগম(৪০) কে ৫০গ্রাম গাঁজাসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন