৩০ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২১, ৮:০৩ পূর্বাহ্ণ | বিভাগ: আইন-আদালত
রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বিজ্ঞাপন

এফএনএস : রাজধানীর বাড্ডা থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশের আদালত মামলাটির চার্জশিট আমলে নিয়ে রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পালজানান, যেহেতু আজ এই মামলাটির চার্জশিট আমলে গ্রহণ করার দিন ধার্য ছিল, তাই রিজভীর আদালতে উপস্থিত হওয়ার কথা। কিন্তু তিনি আদালতে উপস্থিত না হওয়ায় আদালত মামলাটির চার্জশিট আমলে নিয়ে আসামির জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। গ্রেফতার বিষয়ে তামিল প্রতিবেদনের জন্য আদালত আগামী ২২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন