সর্বশেষ সংবাদ
নেসকোর চেয়ারম্যান হলেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ যে কারণে আবারো বন্ধ হলো রাজশাহীর গাড়ির চাকা মাদক ও অপরাধ দমনে জনসচেতনতা গড়ে তুলতে র‌্যাব-৫-এর টাউন হল মিটিং দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী

গাজীপুরের বিতর্কিত মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

Paris
Update : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

এফএনএস : জমিজমা সংক্রান্ত এক মামলায় মেয়র মো. জাহাঙ্গীর আলমসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে নাÑতা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্টে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তাও জানতে চেয়েছেন আদালত। এ বিষয়ে আবেদন নিয়ে গতকাল বুধবার হাইকোর্টের বিচারপতি মামুনুর রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুল জারি করে এ আদেশ দেন। ২০১৮ সালের ১৪ অক্টোবর ও ২০২১ সালের ২১ জুন দেওয়া আদেশ প্রতিপালন না করায় মেয়র জাহাঙ্গীরসহ চারজনের বিরুদ্ধে রুল জারি করা হয়।

রুলে মেয়র জাহাঙ্গীর আলম ছাড়া বাকি বিবাদীরা হলেন- আলফাজ, হারুনুর রশিদ ও ফজলুল হক। আগামী এক সপ্তাহের মধ্যে তাদের রুলের জবাব দিতে বলা হয়েছে। হাইকোর্টে আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার আবুল কালাম আজাদ গণমাধ্যমকে রুল জারির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গাজীপুরের সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের একটি জমি নিয়ে বিরোধের জেরে দখলে থাকা ব্যক্তি ২০১৮ সালে হাইকোর্টে রিট করেন। তখন হাইকোর্ট নিষেধাজ্ঞা দিলে আবেদনকারীরা আগের মতো ব্যবহার করে আসছিলেন। কিন্তু চলতি বছরের শুরুতে মেয়র জাহাঙ্গীর ও তার লোকজন ওই জমি নিজের দাবি করে ব্যবহারে বাধা দেন। তাই জাহাঙ্গীর আলমসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন আশরাফ উদ্দিন আহমেদ।

এরপর আদালত অবমাননার অভিযোগে মেয়র জাহাঙ্গীরসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন আদালত। সম্প্রতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার দায়ে মেয়র জাহাঙ্গীরকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি আ.লীগের প্রাথমিক সদস্যপদ থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। দল থেকে বহিষ্কার হওয়ার পর কোণঠাসা হয়ে পড়েছেন তিনি। এয়াড়া গত মঙ্গলবার দুপুরে রাজবাড়ী ১নং আমলি আদালতে বঙ্গবন্ধুকে কটূক্তি ও মুক্তিযুদ্ধ নিয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়ায় মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মানবিক বাংলাদেশ সোসাইটির রাজবাড়ী পৌর শাখার সভাপতি শশী আক্তার মামলাটি করেন।


আরোও অন্যান্য খবর
Paris