সর্বশেষ সংবাদ
নেসকোর চেয়ারম্যান হলেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ যে কারণে আবারো বন্ধ হলো রাজশাহীর গাড়ির চাকা মাদক ও অপরাধ দমনে জনসচেতনতা গড়ে তুলতে র‌্যাব-৫-এর টাউন হল মিটিং দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী

বাঘায় প্রতিবন্ধী নারিকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

Paris
Update : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

বাঘা প্রতিনিধি : রাজশাহীর বাঘায় আঠাশ বছর বয়সের এক শারীরিক ও মানষিক প্রতিবন্ধী নারিকে ধর্ষণের অভিযোগে ময়েন উদ্দীন (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে মামলা দায়েরের পর ওই নারির শারিরিক পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। মামলাটি দায়ের করেছেন, উপজেলার হেলালপুর গ্রামের বাসিন্দা, প্রতিবন্ধী নারির পিতা মুনসুর রহমান। নিয়মিত মামলা রেকর্ডের আগে ময়েনকেও গ্রেপ্তার করেছে পুলিশ। তার বাড়ি উপজেলার হেলালপুর গ্রামে।

ময়েনের বিরুদ্ধে দায়েরকৃত মামলায়, মঙ্গলবার ফজর নামাজের আগে প্রতিবন্ধী ওই নারির ঘরে প্রবেশ করে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ আনা হয়েছে। মামলার বাদি মুনসুর রহমান জানান, একই ঘরের পৃথক দুইটি চৌকির একটিতে আমিসহ স্ত্রী ও আরেক চৌকিতে আমার প্রতিবন্ধী মেয়ে শুয়ে ছিলাম। ফজর নামাজের আগে আমার স্ত্রী হাটতে বাইরে বের হয়ে দরজার শিকল দিয়ে যায়। তখন আমি ঘুমিয়ে ছিলাম। এসময় একই গ্রামের টগ মন্ডলের ছেলে ময়েন উদ্দীন ঘরে প্রবেশ করে মেয়েকে ধর্ষন করে। সেই মুহুর্তে জাগা পেয়ে ময়েন উদ্দীনকে আটক করি।

পরে চেয়ারম্যানের মাধ্যমে থানায় জানানোর পর পুলিশ ময়েন উদ্দীনকে আটক করে থানায় নিয়ে আসে। অভিযুক্ত ময়েন উদ্দীন ঘরে প্রবেশের সত্যতা স্বিকার করে বলেন, ওই নারির পাশে বসেছিলেন। তবে ধর্ষণ করেননি বলে দাবি তার। ঘটনার পর বাদির বিরুদ্ধে তাকে মারধরের অভিযোগ তুলেন ময়েন উদ্দীন। তবে চড় থাপ্পড় মারার কথা স্বিকার করেছেন বাদি মুনসুর রহমান। মামলার তদন্তকারি অফিসার এসআই কেএম স্বপন হুসাইন জানান, মঙ্গলবার মামলা দায়েরের পর ময়েন উদ্দীনকে আদালতে সোপর্দ করা হয়েছে। আর ভিকটিমের শারিরিক পরীক্ষার জন্য রামেক হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris