সর্বশেষ সংবাদ
নেসকোর চেয়ারম্যান হলেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ যে কারণে আবারো বন্ধ হলো রাজশাহীর গাড়ির চাকা মাদক ও অপরাধ দমনে জনসচেতনতা গড়ে তুলতে র‌্যাব-৫-এর টাউন হল মিটিং দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী

পুঠিয়ায় নকল কসমেটিক কারখানার মালিককে এক বছরের কারাদণ্ড

Paris
Update : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পুঠিয়ায় একটি নকল প্রসাধনী কারখানার মালিক মাসুদ রানা (৩৭) কে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত রবিবার উপজেলার রামজীবনপুর গ্রামে লতা হারবাল ক্রীম তৈরির কারখানায় অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেওয়া হয়। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত্রী সাড়ে ১০টা পর্যন্ত র্যাব এ অভিযান পরিচালা করেন। এসময় কারখানা থেকে ১ হাজার পিস কাফি ব্যান্ডের ও লতা হারবাল ক্রীমের খালী মোড়কসহ ৫৬টি (ওয়াইসি) স্কীন ক্রীম, ২০০টি (পাটানজলী) বিউটি ক্রীম উদ্ধার করে ধ্বংস করা হয়।

সিপিএসসি র্যাব-৫ এর কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুঠিয়া উপজেলার রামজীবনপুর এলাকায় লতা হারবাল ক্রীম কারখানায় অভিযান চালান। এসময় ওই কারখানা থেকে বিভিন্ন কোম্পানির নাম ও স্টিকারযুক্ত নকল কসমেটিকস পণ্য জব্দ করা হয়। এ অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কারখানার মালিক মাসুদ রানাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাস্মদ আনাছ্ পিএএ। এখানে বিভিন্ন নামীদামী কোম্পানির প্রসাধনীর আদলে ভেজাল প্রসাধনী তৈরি করা হতো বলে তিনি জানান।


আরোও অন্যান্য খবর
Paris