সর্বশেষ সংবাদ
নেসকোর চেয়ারম্যান হলেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ যে কারণে আবারো বন্ধ হলো রাজশাহীর গাড়ির চাকা মাদক ও অপরাধ দমনে জনসচেতনতা গড়ে তুলতে র‌্যাব-৫-এর টাউন হল মিটিং দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী

বাঘায় পদ্মার চরে ইব্রাহীম হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

Paris
Update : রবিবার, ২১ নভেম্বর, ২০২১

এফএনএস : রাজশাহীর বাঘায় পদ্মার চরে ইব্রাহীম হত্যা মামলার দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। ঈশ্বর্দী থানার সহযোগিতায় বাঘা থানার পুলিশ তাদের গ্রেফতার করে। গত শুক্রবার রাত ১০টার দিকে আসামীর নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন ঈশ্বার্দীর পাকশির হটাতপাড়া গ্রামের মৃত আয়নাল ব্যাপারির ছেলে উজ্জ্বল ব্যাপারি ও ইয়াসিন ব্যাপারি ছেলে লালন ব্যাপারি।

এ বিষয়ে পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য ও চৌমাদিয়া চরের আবদুর রহমান বলেন, দিদার ব্যাপারী, আবদুর রশিদ ও জিয়ার ক্যাডার বাহিনী এলাকায় অবৈধ ব্যবসা করে আসছিল। এই অবৈধ ব্যবসার বিষয়ে কেউ মুখ খুললে তার উপর নির্যাতন চালানো হতো। ভয়ে তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলে না। তারা এলাকায় রাজত্ব কায়েম করতে চায়। তবে কোন কোন সময় ইব্রাহীম এর প্রতিবাদ করতেন। এই প্রতিবাদ করতে গিয়ে তাদের গুলিতে পান দিতে হয়েছে।

নিহতের ভাই ও মামলার বাদি সোলেমান হোসেন দেওয়ান বলেন, আমার ভাই ইব্রাহীন হোসেন দেওয়ান চৌমাদিয়া বাজারে বসেছিল। এ সময় দিদার ব্যাপারী, আবদুর রশিদ ও জিয়া বাহিনীর একটি দল অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে গুলি করে ভাইকে হত্যা করে। এ বিষয়ে মামলার তদন্ত অফিসার ও বাঘা থানার এসআই রবিউল ইসলাম বলেন, আগের গ্রেফতারকৃতদের ১৬৪ ধারায় জবানবন্দী অনুযায়ী উজ্জ্বল ও লালনকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৪ মার্চ প্রকাশ্যে ইব্রাহীম হোসেনকে পদ্মার মধ্যে চৌমাদিয়া চরের দিদার ব্যাপারী, আবদুর রশিদ ও জিয়া বাহীনির একটি দল অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় ইব্রাহীম হোসেনের ভাই সোলেমান হোসেন দেওয়ান বাদি হয়ে বাঘা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর আগে এই মামলা প্রধান দুই আসামি আবদুর রশিদ ও দিলাকে পুলিশ গ্রেফতার করেছে। তারা বর্তমানে জেল হাজতে রয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris