৩০ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দুর্গাপুরে ওয়ারেন্টভূক্ত মাদক ব্যবসায়ীসহ ১০ জন গ্রেফতার

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২১, ৯:৩২ পূর্বাহ্ণ | বিভাগ: আইন-আদালত
দুর্গাপুরে ওয়ারেন্টভূক্ত মাদক ব্যবসায়ীসহ ১০ জন গ্রেফতার
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : গ্রেফতারী ওয়ারেন্টভূক্ত মাদক ব্যবসায়ীসহ ১০ আসামীকে গ্রেফতার করেছে দুর্গাপুর থানা পুলিশ। দুর্গাপুর থানা পুলিশ সূত্রে জানাযায়,১৮ নভেম্বর বৃহস্পতিবার রাতে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ এর নেতৃত্বে বিশেষ অভিযানে পৃথক অভিযানে গ্রেফতারী পরোয়ানা ভূক্ত ও মাদক ব্যবসায়ী সহ ১০জন আসামীকে গ্রেফতার করেছে দুর্গাপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীরা হলো তিওরকুড়ি গ্রামের রবিউল ইসলাম, কাঠালবাড়ীয়া গ্রামের বুদু সরদার, আলিফ হোসেন,

রাব্বানী,মোজাফ্ফর আলী, পৌরসদর সিংগা পশ্চিমপাড়ার ইমরান আলী, আবু বাক্কার, বাগমারা থানার মাঝিগ্রাম গ্রামের রায়হান কবীর, আমগ্রামের আলেয়া ফেরদৌস, বহরমপুর গ্রামের জাহাঙ্গীর আলম। পরে এদের মধ্যে ওয়ারেন্টের রিকল দেখানোয় জাহাঙ্গীর আলমকে ছেড়ে দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সকালে গ্রেফতারকৃত নয়জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে দুর্গাপুর থানা পুলিশ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন