২৫ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পরিত্যক্ত ৬৬ লাখ জাল টাকা উদ্ধার!

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২১, ১০:২৪ পূর্বাহ্ণ | বিভাগ: বিচিত্র দুনিয়া খবর
পরিত্যক্ত ৬৬ লাখ জাল টাকা উদ্ধার!
বিজ্ঞাপন

এফএনএস : লালমনিরহাটে পরিত্যক্ত অবস্থায় একটি ব্রিজের নিচ থেকে জাল টাকার ৬৬টি বান্ডিল উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাত সাড়ে ১০টায় শহরের জেলখানা রোডের খোর্দ্দসাপটানা এলাকার একটি ব্রিজের নিজ থেকে ওই টাকা উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, এক ব্যক্তি মাছ ধরতে গিয়ে কিছু ছেড়া টাকা দেখতে পান। এরপর পুলিশকে খবর দেন। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্রিজের নিচ থেকে এক হাজার টাকার ৬৬টি বান্ডিল উদ্ধার করে।

প্রত্যেক বান্ডিলে একশটি করে নোট ছিলো। টাকাগুলোর পিছনে লেখা ছিলো, ‘সাথী সংঘ, লাকী কুপন, ভাগ্য পরিবর্তন।’ ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত সবগুলো টাকার নোট জাল। ওই এলাকার নিশি রায় (৪৫) জানান, আমি উদ্ধারকৃত ভেজা টাকাগুলো নেড়ে দেখেছি সবগুলোই জাল টাকার নোট। লালমনিরহাট সদর থানার ওসি শাহা আলম জানান, আমরা এক হাজার টাকার ৬৬টি বান্ডিল উদ্ধার করেছি। ধারণা করা হচ্ছে সবগুলোই জাল টাকার নোট।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন