সর্বশেষ সংবাদ
নেসকোর চেয়ারম্যান হলেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ যে কারণে আবারো বন্ধ হলো রাজশাহীর গাড়ির চাকা মাদক ও অপরাধ দমনে জনসচেতনতা গড়ে তুলতে র‌্যাব-৫-এর টাউন হল মিটিং দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী

র‌্যাবের মোল্লাপাড়া ক্যাম্পের অভিযানে অস্ত্রসহ আটক এক

Paris
Update : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি : অস্ত্র পাচারের গোপন সংবাদে নাচোল-আড্ডা সড়কের ধানসুরা এলাকা থেকে ২টি ওয়ান শুটারগানসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব ৫ এর রাজশাহী মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল। আটক অস্ত্র ব্যবসায়ী হচ্ছে, গোমস্তাপুর উপজেলার হরিশাল গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোঃ মঞ্জুর হোসেন (২৩)। র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে মঙ্গলবার গভীর রাতে জানানো হয়,

১৬ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল হতে আড্ডাগামী রাস্তার ধানসুরা গ্রামের রাস্তার উপর অভিযান চালায়। এসময় ২টি ওয়ান শুটারগান, একটি ভ্যান গাড়ীসহ অস্ত্র ব্যবসায়ী মোঃ মঞ্জুর হোসেন কে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী মোল্লাপাড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ নাজমুস শাকিব। এঘটনায় নাচোল থানায় মামলা করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris