সর্বশেষ সংবাদ
নেসকোর চেয়ারম্যান হলেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ যে কারণে আবারো বন্ধ হলো রাজশাহীর গাড়ির চাকা মাদক ও অপরাধ দমনে জনসচেতনতা গড়ে তুলতে র‌্যাব-৫-এর টাউন হল মিটিং দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হেরোইন ও মদ উদ্ধার

Paris
Update : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : পৃথক মাদক বিরোধী অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলার সোনামসজিদ ও চরধরমপুর সীমান্ত এলাকা থেকে হেরোইন ও বাংলা মদ উদ্ধার করেছে রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা। রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি বিষয়টি নিশ্চিত করে পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে ১৬ নভেম্বর রাত ৭টার দিকে সোনামসজিদ বিওপির হাবিলদার মোঃ কাবুল হোসেন এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫/১২-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বালিয়াদিঘী আব্দুল্লাপাড়া আমবাগান নামক ¯’ান হতে মালিকবিহীন ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করে।

উদ্ধারকৃত হেরোইন এর আনুমানিক মূল্য-২ লক্ষ টাকা। অন্যদিকে, ১৬ নভেম্বর সাড়ে ১০টার দিকে চরধরমপুর বিওপির নায়েব সুবেদার মোঃ ফজলুল হক এর নেতৃত্বে টহল দল দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২০১/১৯-আর হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বজরাটেক মুন্সিগঞ্জ বাজার হতে মালিকবিহীন ১১৩ লিটার বাংলা মদ, ২টি এ্যালুমিনিয়াম পাতিল এবং ৬টি প্লাষ্টিক জারকিন উদ্ধার করে। যার মূল্য-৩৫ হাজার ৮’শ টাকা। উদ্ধার হওয়া হেরোইন, বাংলা মদ, এ্যালুমিনিয়াম পাতিল এবং প্লাষ্টিক জারিকেন এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris