বুধবার

২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে নাবিল গ্রুপের বর্জ্যে দূষণের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ অটোরিক্সা চালকদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় অস্বচ্ছতার অভিযোগে রাজশাহী চেম্বারের নির্বাচনী ফলাফলর বিরুদ্ধে আপিল অফিস পেয়ে গাড়িও চাইলেন হাসনাত আবদুল্লাহ পরীক্ষাকেন্দ্রে ফেসবুক লাইভে এমপি বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্কুলে নেই বসার বেঞ্চ সপ্তাহজুড়ে ক্লাস বন্ধ! আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাহজাহানের সাফল্য রাজশাহী মহানগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে রাসিক প্রশাসকের নতুন উদ্যোগ গুলশান কার্যালয়ে রাত ৩টা পর্যন্ত ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী

জামিনে বের হয়ে বাদীনিকে হুমকি-ধামকির অভিযোগ

Paris
Update : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার : প্রেমিকার অজান্তে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে পরবর্তীতে ভয়ভীতি প্রদর্শনপূর্বক তিন লাখ টাকা চাঁদা দাবিসহ মামলা তুলে নিতে নানাভাবে হুমকি ধামকি দেবার অভিযোগ উঠেছে। ব্ল্যাকমেইল করে প্রথম দফায় তিন লাখ টাকা হাতিয়ে নেবার পরেও অভিযুক্ত ব্যক্তি হারুনুর রশিদ কর্র্তৃক কয়েকদিন না যেতেই আবারো তিন লাখ টাকা চাঁদা দাবিসহ মামলা তুলে নেবার জন্য বিভিন্নপন্থায় চাপ প্রয়োগ ও ভয়ভীতি প্রদর্শন করার অভিযোগ উঠেছে ভুক্তভোগীর পক্ষ থেকে।

এছাড়াও ভুক্তভোগী মেয়েটির স্বামীকেসহ তার শশুড়বাড়ির লোকজনকে মারধর করা এবং তদসাথে জবরদস্তি জমি দখলের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ঐ নারী সমাজে তার আত্মসম্মান ধরে রাখার জন্য গত ২৫-০১-২০২১ ইং তারিখে বোয়ালিয়া মডেল থানায় পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এর ৮(১) (২) (৩) ধারায় অভিযুক্ত হারুনুর রশিদের নামে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ৮৪/৮৪। অভিযুক্ত হারুন বাগমারা উপজেলার ঝিকড়া ইউনিয়ন অন্তর্গত নামকান গ্রামের শাহজাহান প্রামানিক এর ছেলে।

ভুক্তভোগীর দেয়া তথ্য ও মামলার কাগজপত্র থেকে জানাগেছে, বাদীনি রাজশাহী নগরীর হেতেমখাঁ বড় মসজিদ এলাকার জননী ছাত্রীনিবাসে থাকাকালীন সময় অভিযুক্ত হারুনুর রশিদের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঐ নারীর সাথে সম্পর্ক থাকাবস্থায় হারুন অন্য একটি মেয়েকে বিয়ে করা ছাড়াও পারিবারিক ও অন্যান্য কারণে সেই প্রেমের সম্পর্কের অবনতি হলে অভিযুক্ত হারুন বিভিন্ন সময় তার প্রাক্তন প্রেমিকাকে ভয়ভীতি প্রদর্শন ছাড়াও ব্ল্যাকমেইল করে আসছিল। গত ১১-০১-২০২১ ইং তারিখে বিবাদী হারুনুর রশিদ তার ফেসবুক আইডি থেকে বাদীনির পরিচিত বেশ কয়েকজনের আইডি ম্যাসেঞ্জারে লাকির অজান্তে তোলা অশ্লীল ছবি ও ভিডিও প্রেরণ করেছে।

বিষয়টি নিয়ে ঐ নারী অভিযুক্ত হারুনুর রশিদকে নিষেধ করার জন্য ফোন করলে হারুন লাকির কাছে তিন টাকা দাবি করেন। টাকা না দিলে তার কাছে সংরক্ষিত থাকা অশ্লীল ছবি, ভিডিও ও দুজনের কথোপকথনের রেকর্ডিং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেবার ভয়ভীতিও প্রদর্শন করেন। পরিবারের মানসম্মাানের ভয়ে বিভিন্নস্থান থেকে টাকা ধার করে বিবাদীর অনৈতিক দাবি পূরণ করার জন্য তিন লাখ টাকা পরিশোধও করেন। টাকা পেয়ে সমস্ত ছবি ও ভিডিও মুছে ফেলার কথা থাকলেও হারুন সেগুলো নষ্ট না করে উপরন্তু সেই আপত্তিকর ছবি ও ভিডিওগুলোকে ঢাল করে আবারো তিন লাখ টাকা দাবি করার পাশাপাশি অনৈতিক চাহিদা পূরণ করার কুপ্রস্তাপ দেয় হারুন।

অবশেষে ভুক্তভোগী ঐ নারী আইনের আশ্রয় নিলে হারুন গ্রেফতার হয়ে বেশ কয়েকমাস জেলহাজত খাঁটার পর জামিনে বের হয়ে আসা মাত্রই বাগমারাতে সদ্য বিয়ে হওয়া মেয়েটিকে আবারো নানাভাবে হয়রানি করা ছাড়াও তার স্বামীসহ শশুড়বাড়ির লোকজনের উপর নিয়মিতভাবে চড়াও হয়ে ভয়ভীতি প্রদর্শন করছে মামলা তুলে নেবার জন্য বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী ঐ নারী ও তার স্বামী সাখাওয়াত হোসেন কর্তৃক গত ০১-৮-২০২১ ইং তারিখে বাগমারা থানায় করা আরো দুটো লিখিত অভিযোগের প্রেক্ষিতে জানাগেছে, গত ২৯-০৭-২০২১ ইং তারিখে লাকির স্বামী বেলা আনুমানিক ১:০০ টার সময় জামিনে বের হওয়া অভিযুক্ত হারুন ও তার পরিবারের লোকজন সাখাওয়াত হোসেনকে মারপিট করার জন্য উদ্যত হয় এবং মামলা তুলে না নিলে তাদের পরিবারের লোকজনের অনেক বড় ক্ষতিসাধন করা হবে ভয়ভীতি ও হুমকি ধামকি প্রদর্শন করছে। ভয়ভীতি প্রদর্শন ও বিভিন্ন সময় ঐ নারীর শশুড় বাড়ির লোকজনকে মারধর করার অভিযোগ উঠেছে হারুনের বাবা শাহজাহান প্রাং,

একই এলাকার ইউনুস আলীর ছেলে জাহিদুল ইসলাম ও মৃত কছিমুদ্দীনের ছেলে শাহজাহান, খাইরুন বেগম, যুবায়ের, মোনাক্কা ও জায়েদা বেগম সহ আরো বেশ কয়েকজনের নামে। উক্ত অভিযুক্ত ব্যক্তিরা গত ০১-৮-২০২১ তারিখে লাকির স্বামীকে ভয়ভীতি প্রদর্শন করা ছাড়াও লাকির শশুড় আহসান হাবিব ও শাশুড়ী মংলা বেগমকে লাঠি সোটা দিয়ে মারধর করে শরীরের বিভিন্নস্থানে ফোলা জখম করাতে ভুক্তভোগী পরিবার বাগমারা থানাতে একটি লিখিত অভিযোগ দায়ের করেও তেমন কোন প্রতিকার না পাওয়াতে তারা প্রতিনিয়ত ভীতিকর পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন বলে জানান ভুক্তভোগী ঐ পরিবার।


আরোও অন্যান্য খবর
Paris