সর্বশেষ সংবাদ
নেসকোর চেয়ারম্যান হলেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ যে কারণে আবারো বন্ধ হলো রাজশাহীর গাড়ির চাকা মাদক ও অপরাধ দমনে জনসচেতনতা গড়ে তুলতে র‌্যাব-৫-এর টাউন হল মিটিং দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী

সিরাজগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

Paris
Update : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১

এফএনএস : সিরাজগঞ্জে হেরোইন বেচাকেনার দায়ে মাসুদ রানা (৩২) নামে এক মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। গতকাল মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মাসুদ সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াগোবিন্দ পশ্চিমপাড়া মহল্লার মৃত হিরু শেখের ছেলে। সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ২৪ এপ্রিল রাত ৯টার দিকে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে পৌর এলাকার সয়াগোবিন্দ চিড়ার মিল এলাকা থেকে ২৭ গ্রাম হেরোইনসহ মাসুদ রানাকে আটক করে পুলিশ। এ ঘটনায় এসআই মনজুর কাদের বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিরাজগঞ্জ সদর থানায় মামলা করেন। মামলায় আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল মঙ্গলবার দুপুরে বিচারক এ রায় ঘোষণা করেন।


আরোও অন্যান্য খবর
Paris