৩০ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী নগরীতে ১০ জুয়াড়ি গ্রেপ্তার

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২১, ৭:৩৫ পূর্বাহ্ণ | বিভাগ: আইন-আদালত
রাজশাহী নগরীতে ১০ জুয়াড়ি গ্রেপ্তার
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে জুয়া খেলার অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার সন্ধ্যায় নগরীর বোয়ালিয়া থানার কয়েরদাঁড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল এ অভিযান চালায়।

গ্রেপ্তার ১০ জন হলেন- সাইদুল ইসলাম (৫৫), মো. শাহিন (৩৮), শহিদুল ইসলাম (৩৪), কামাল হোসেন (৪৫), মো. ইউসুফ (৪০), নুরুল হক (৫২), মো. আমিরুল (৫৫), সিরাজ আলী (৫৭), মো. মানিক (৪২) ও মো. ফজলু (৪৫)। নগর ডিবি পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল জানান, এঁদের কাছ থেকে জুয়া খেলার তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন