৩০ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

গোদাগাড়ীতে ৫০০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২১, ৭:৩১ পূর্বাহ্ণ | বিভাগ: আইন-আদালত
গোদাগাড়ীতে ৫০০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম হেরোইনসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম মো. শাকিল। রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা গুচ্ছগ্রামে তাঁর বাড়ি। গত রোববার সন্ধ্যায় গোদাগাড়ী উপজেলার ভাটোপাড়া কদমহাজির মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায় র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে ৫০০ গ্রাম হেরোইন নিয়ে যাচ্ছিলেন সাকিল। গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে তাঁর বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন