রবিবার

১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাজারের ব্যাগে শিশুর লাশ

Paris
Update : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১

এফএনএস : কুমিল্লার দেবিদ্বার উপজেলায় নিখোঁজের সাত দিন পর ঝোপে পড়ে থাকা বাজারের ব্যাগ থেকে ফাহিমা আক্তার (৫) নামে এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের কাচিসাইর আকবর সরকারের বাড়ি সংলগ্ন ঝোপের পাশে ব্রিজের নিচ থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ফাহিমা আক্তার দেবিদ্বার পৌরসভার চাঁপানগর এলাকার মো. আমির হোসেনের মেয়ে। পিবিআই ও দেবিদ্বার থানা পুলিশের দুটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানায়, কাচিসাইর এলাকার একটি জোপে শিশুটির লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। ফাহিমা গত ৭ নভেম্বর থেকে নিখোঁজ ছিল।

এ বিষয়ে দেবিদ্বার থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছিলেন তার বাবা। স্থানীয়রা জানান, সকালে বাজারে যাওয়ার পথে এক ব্যক্তি ব্যাগের খোলামুখে একট পা বের হয়ে থাকতে দেখে কয়েকজন ডাক দেন। পরে বাজারের কিছু লোক এসে খালের সেতুর নিচে ব্যাগের ভেতর পা দেখে শিশুর লাশ বলে নিশ্চিত হয়। কাচিসাইর গ্রামে লাশ পাওয়ার খবর শুনে ফাহিমার দাদা মো. জহিরুল ইসলাম ও বাবা মো. আমির হোসেন এসে লাশ শনাক্ত করেন। আমির হোসেন বলেন, ‘আমি ট্রাক্টরে কাজ করি। আমার পরিবারের সঙ্গে কারও কোনও শত্রুতা নেই। গত ৭ তারিখ বাড়ি থেকে হারিয়ে যায় ফাহিমা।

পরে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে মাইকিং করি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ফাহিমার নিখোঁজের সংবাদ প্রচার করা হয়। এরপরও তার সন্ধান না পেয়ে গত ১১ তারিখ দেবিদ্বার থানায় একটি নিখোঁজ ডায়েরি করি।’ দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ধারণা করা হচ্ছে, ৪-৫ দিন আগে এখানে লাশ ফেলা হয়েছে। ফুলে যাওয়ায় আঘাতের চিহ্ন বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris