২৫ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

গোপনাঙ্গ কেটে সন্তানকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা এক মায়ের!

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২১, ৫:৩০ পূর্বাহ্ণ | বিভাগ: বিচিত্র দুনিয়া খবর
গোপনাঙ্গ কেটে সন্তানকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা এক মায়ের!
বিজ্ঞাপন

এফএনএস : সিরাজগঞ্জ সদরে লিমন হোসেন নামে পাঁচ বছর বয়সী এক শিশুর গোপনাঙ্গ কেটে হত্যা করেছে শিশুটির মা লিপি খাতুন। ছেলেকে হত্যার পর নিজের পেটে ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। গত শুক্রবার রাতে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চণ্ডিদাসগাঁতী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লিমন ওই গ্রামের ইমরুল কায়েসের ছেলে।

সিরাজগঞ্জ সদর থানার ওসি নজরুল ইসলাম জানান, বাড়ির পাশে একটি ঘাসের জমিতে নিয়ে সন্তানের গোপনাঙ্গ কেটে হত্যার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করেন মা লিপি খাতুন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শিশুটির মাকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় নিহত শিশুর চাচা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন