৩১ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

আবেদনময়ী রূপে বাঁধনহারা নুসরাত

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২১, ৩:৪১ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন
আবেদনময়ী রূপে বাঁধনহারা নুসরাত
বিজ্ঞাপন

এফএনএস : পরনে সাদা সি থ্রু জ্যাকেট। তাতে আবার বাহারি ডিজাইনে কাজ করা। রয়েছে ডিপনেকের হলুদ রঙের ইনার। আর তাতেই বক্ষদেশে আঁকা ট্যাটুর একাংশ দেখা যাচ্ছে। তবে ট্যাটুতে কী লেখা রয়েছে তা স্পষ্ট নয়। কিন্তু ‘এন’ বর্ণটি বোঝা যাচ্ছে। ইনস্টাগ্রামে বেশ কটি ছবি পোস্ট করেছেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। আর তাতেই এমন আবেদনময়ী রূপে ক্যামেরায় ধরা দিয়েছেন এই সাংসদ। এসব ছবির ক্যাপশনে নুসরাত লিখেছেনÑ‘বেশি নিয়মের বাঁধন মানতে গেলে আনন্দটাই উপভোগ করতে পারবেন না।’ বছর শেষে স্বাধীনভাবে বাঁচার যে বার্তা নুসরাত দিয়েছেন তারও প্রশংসা করছেন ভক্তরা।

রাজ চক্রবর্তী পরিচালিত ‘শত্রু’ সিনেমার মাধ্যমে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন নুসরাত জাহান। এতে তার বিপরীতে অভিনয় করেন জিৎ। টলিউডে প্রায় একদশক কাটিয়ে ফেলেছেন নুসরাত। নিজেকে ব্র্যান্ড হিসেবে গড়ে তুলেছেন। অভিনয়ের পাশাপাশি রাজনীতির ময়দানেও সফলতা পেয়েছেন। বসিরহাট থেকে তৃণমূলের সাংসদ নির্বাচিত হয়েছেন তিনি। দীর্ঘ দিন প্রেম করে ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন নুসরাত।

সিঁদুর পরা কিংবা দুর্গা পূজায় নিখিলের বাজানো ঢাকের তালে নেচে বহুবার কটাক্ষের শিকার হয়েছেন তিনি। তবে এসব বিষয়ে মোটেও চিন্তিত নন এই অভিনেত্রী। বছর শেষে এসব ছবি প্রকাশ করে যেন পুনরায় নিজের স্বাধীনতার কথাই মনে করিয়ে দিলেন নুসরাত।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন