১৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ৫ ধাপে ইউপিতে ভোট হবে, আগমী বৃহস্পতিবারের মধ্যে তারিখ ঘোষণারাজশাহীতে হলিক্রস স্কুলের নির্মাণাধীন ভবনের ছাদে ধস, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন?রাজশাহী আদালতের আইনজীবীকে আঘাতকারীদের বিচার নিশ্চিতের দাবীসার্জেন্ট সাবিহা’র অ্যাকাউন্টে ৫০ লাখ টাকা প্রবেশ নিয়ে নিউরন কোচিংয়ের সাইফুলের অজুহাতে রহস্যচাঁপাইনবাবগঞ্জে ওসির বিরুদ্ধে ঘুষ দাবি ও হয়রানি করার অভিযোগমিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার ফেন্সিং নির্মাণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রীদেশে ধান উৎপাদনে কৃষকের খরচ ধারাবাহিকভাবে বাড়ছে

সম্মিলিত ইসলামি জোটের সভাপতির বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২০, ৩:১৯ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
সম্মিলিত ইসলামি জোটের সভাপতির বিরুদ্ধে মামলা
বিজ্ঞাপন

এফএনএস : ইসলাম ধর্মকে নিয়ে অপব্যাখ্যা করার অভিযোগে সম্মিলিত ইসলামি জোটের সভাপতি হাফেজ মাওলানা জিয়াউল হাসানেরর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। আদালত মামলাটি সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

গতকাল বুধবার ঢাকার সাইবার ট্রাইবুনালের বিচারক আস্সামছ জগলুল হোসেনের আদালতে মামলাটি দায়ের করেন সাংবাদিক মো. আরিফুর রহমান। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। ট্রাইব্যুনালের পেশকার শামীম আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, আগামী নিউজ২৪ চ্যানেলের টকশোতে একপর্যায়ে আসামি বলেন, আমাদের কাবা শরীফ যেটা বাইতুল্লাহ শরীফ, সেটাও কিন্তু একটা স্ট্যাচু। আমরা সেখানে শ্রদ্ধা নিবেদন করি।

তারপর আমরা শয়তানকে যে পাথর নিক্ষেপ করি, সেখানে কিন্তু শয়তান থাকে না। সেখানে আমরা ঘৃণা প্রদর্শন করি। আসামির এরূপ বক্তব্য রাষ্ট্রধর্ম ইসলাম সম্পর্কে মনগড়া ব্যাখ্যা দিয়া বিভিন্ন মিথ্যা কাহিনি সৃষ্টি করে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন