সর্বশেষ সংবাদ
নেসকোর চেয়ারম্যান হলেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ যে কারণে আবারো বন্ধ হলো রাজশাহীর গাড়ির চাকা মাদক ও অপরাধ দমনে জনসচেতনতা গড়ে তুলতে র‌্যাব-৫-এর টাউন হল মিটিং দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী

রাজশাহী নগরীর হাসপাতাল-ক্লিনিক হতে দালাল চক্রের ১৫ সদস্য আটক

Paris
Update : বুধবার, ১০ নভেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন বেসরকারী হাসপাতাল ও ক্লিনিক হতে দালালচক্রের ১৫ সদস্যকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত আসামী হলো মোঃ শাহজাহান আলী (২৮), মোসাঃ খাতিজা তিশা (২৫), মোঃ আব্দুল হান্নান (৫০), মোঃ শামসুজ্জোহা ভুট্টু (৪৫), মোঃ জিম (২০), মোঃ সুমন (২৫), মোঃ হাদিউল ইসলাম (৩৫), মোঃ নাইম হোসেন (৩২), মোসাঃ প্রিয়া (৩৫), মোসাঃ তাহমিনা বেগম (৩৭), মোসাঃ আসমা (৪৫), মোসাঃ রিতা (৩২), মোঃ মুকুল হোসেন (৪০), মোঃ সোহানুর রহমান (২৫) ও মোঃ পলাশ (৫০)।

ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার তানোর থানার তেলুপাড়া ঝুমারপাড়া গ্রামের মৃত ফাইজুদ্দীন বিশ্বাসের ছেলে মোঃ আব্দুল খালেক গত ৬ নভেম্বর ২০২১ সকাল ১০ টায় শ্বাসকষ্ট, মাথা ব্যাথা ও জ্বরে আক্রান্ত মেয়েকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তার তার মেয়েকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহিঃ বিভাগে চিকিৎসার জন্য স্থানান্তর করেন। আব্দুল খালেক তার স্ত্রী ও মেয়েকে সাথে নিয়ে বহিঃবিভাগে গিয়ে শ্লিপ জমা দেয়। সেখানে কয়েকজন দালাল বলে যে, আপনার মেয়েকে অনেক গুলো পরীক্ষা করাতে হবে।

তারপর বহিঃ বিভাগ হতে তাকে নিয়ে একটি প্রাইভেট ক্লিনিকে তার মেয়ের রক্ত পরীক্ষা এবং বুকের এক্স-রে করে। কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বর্হিঃ বিভাগের চিকিৎসার শ্লিপে চিকিৎসক কোন পরীক্ষা-নিরীক্ষার কথা উল্লেখ করেন নাই। তথাপিও দালালচক্রের সদস্যরা পরীক্ষার নামে আব্দুল খালেকের নিকট থেকে ৩ হাজার ৫০ টাকা হাতিয়ে নেয় এবং রিপোর্ট প্রদানের জন্য আরো ২ হাজার টাকা দাবি করে। দাবীকৃত টাকা না দিলে খালেকের স্ত্রী ও মেয়েকে অপহরণ করে গুম করাসহ ভয়ভীতি দেখায়। সে দালাল চক্রের সদস্যদের হাতে-পায়ে ধরে কোন মতে রিপোর্ট না নিয়ে সেখান থেকে তার মেয়েকে নিয়ে ফিরে আসেন।

আব্দুল খালেক তার মেয়ের চিকিৎসা শেষে রাজশাহী মহানগর ডিবি অফিসে গিয়ে মৌখিকভাবে অভিযোগ করলে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
পরবর্তীতে আরএমপি’র কমিশনার আবু কালাম সিদ্দিক মহোদয়ের নির্দেশনায় হাসপাতাল ও ক্লিনিকে প্রতারক, চাঁদাবাজ এবং দালালচক্রের সদস্যদের সনাক্ত করে গ্রেফতারে অভিযানে নামে মহানগর গোয়েন্দা পুলিশ।

অবশেষে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আব্দুল্লাহ আল মাসুদের নেতেৃত্বে পুলিশ পরিদর্শক মশিয়ার রহমান, এসআই মোঃ নুরন্নবী হোসেন ও তার টিম গত ৮ অক্টোবর বেলা সাড়ে ১১ টা হতে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন বে-সরকারী হাসপাতাল/ক্লিনিক এলাকায় অভিযান চালিয়ে প্রতারক, চাঁদাবাজ ও দালালচক্রের সক্রিয় ১৫ সদস্যকে গ্রেফতার করে। এ সংক্রান্তে আব্দুল খালেকের লিখিত এজাহারের প্রেক্ষিতে রাজপাড়া থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris